পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ

পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ

পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ

খুলনার পাইকগাছায় স্বর্ণ বিক্রির বকেয়া ৪৭ হাজার টাকা আত্মসাৎ, পাওনা টাকা চাইতে গেলে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা সুচিত্রা রাণী দাস তার দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আনন্দ রজক তার দূরসম্পর্কের আত্মীয় এবং স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। গত ১০ নভেম্বর ২০২৫ তিনি তিন ভরি ও কিছু পুরাতন স্বর্ণ অভিযুক্তের কাছে বিক্রি করেন। বিক্রয়মূল্যের একটি অংশ তার নিজের ও তার মেয়ের ব্যাংক হিসাবে পরিশোধ করা হলেও অবশিষ্ট ৪৭ হাজার টাকা পরে পরিশোধের আশ্বাস দেন অভিযুক্ত।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্ত বিভিন্ন অজুহাতে পাওনা টাকা পরিশোধে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৫ জুন ২০২৬ সকালে পাইকগাছার কপিলমুনি বাজারে অভিযুক্তের সঙ্গে দেখা হলে পাওনা টাকা দাবি করা হয়। এ সময় অভিযুক্ত অভিযোগকারী ও তার মেয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং টাকা দাবি করলে দেখে নেওয়ার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে অভিযোগকারী পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আনন্দ রজকের বক্তব্য পাওয়া যায়নি।