null
null
আপডেট : শনিবার ৫ই সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংযোগের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই এবং ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। ভবিষ্যতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।