ভূমিধস ও আকস্মিক বন্যা মোকাবিলায় মাঠ প্রশাসনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতবিনিময় সভা

ভূমিধস ও আকস্মিক বন্যা মোকাবিলায় মাঠ প্রশাসনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতবিনিময় সভা

ভূমিধস ও আকস্মিক বন্যা মোকাবিলায় মাঠ প্রশাসনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতবিনিময় সভা

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভূমিধস, আকস্মিক বন্যা এবং চলমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। তিনি দুর্যোগকালে জনগণের কাছে দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করে সরকারের নির্দেশনা ও জনসচেতনতামূলক বার্তা কার্যকরভাবে প্রচারের আহ্বান জানান।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জনাব ডাঃ জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা দুর্যোগ পরিস্থিতিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, নির্ভরযোগ্য তথ্য প্রচার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (সম্প্রচার) জনাব মোঃ শাহ আলম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি, মাঠ পর্যায়ের কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সহায়তা কার্যক্রমের তথ্য প্রচার এবং দুর্যোগ মোকাবিলায় গণযোগাযোগ কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে জনগণের মাঝে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।