আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ৫ই জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছরের মার্চে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর জানানোর পর এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই চমকপ্রদ সুখবর দেন মৌসুমী হামিদ। এ সময় প্রথমবারের মতো নিজের বর্তমান স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
মা হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।”
এতদিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। মৌসুমী বলেন, “অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। তাই কাউকে কিছু বলিনি। এই কার্নিভ্যালের মাধ্যমে সবাই সঠিকভাবে খবরটি জানুক, সেটাই চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন এক অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”
এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। শুধু জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে এবং আপাতত অনাগত সন্তানকে ঘিরেই সময় কাটাতে চান।
স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী হামিদ। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা বসবাস করছিলেন। চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়টি জানান অভিনেত্রী। এরপর নতুন জীবনে পা রেখে এবার একসঙ্গে দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন তিনি।