নজরুল জয়ন্তী ও ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে খুলনায় আলোচনা ও সংগীতানুষ্ঠান

নজরুল জয়ন্তী ও ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে খুলনায় আলোচনা ও সংগীতানুষ্ঠান

নজরুল জয়ন্তী ও ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে খুলনায় আলোচনা ও সংগীতানুষ্ঠান

খুলনায় নজরুল জয়ন্তী ও ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ উদ্‌যাপন, দুই গুণী শিল্পীকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী এবং ঐতিহাসিক ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার রচনার শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন ২০২৬, শনিবার বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকপ্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং শিল্পী মাহমুদুল হাসান-কে সম্মাননা প্রদান করা হয়।
পরিষদের সভাপতি অধ্যাপক সাধন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী মাহমুদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য ও বিদ্রোহের দর্শনের পাশাপাশি ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার ঐতিহাসিক তাৎপর্য এবং সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংগীতচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী মাহমুদুল হাসান এবং স্থানীয় শিল্পীবৃন্দ নজরুলসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান।
গুণীজনের উপস্থিতি, সম্মাননা প্রদান এবং উচ্চাঙ্গের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।