Online Desk
Online Desk
আপডেট : সোমবার ২রা জুন ২০২৫, ০৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বিটরুটের জুস শরীরের জন্য উপকারী। বিটে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। বিটকে বলা হয় সুপারফুড। চিকিৎসকরা সব সময়ই সবুজ শাকসবজি পাশাপাশি বিটও খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত বিটের রস পান করলে নানা ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। সকালে খালি পেটে বিটরুটের রস খেলে কী হয়? চলুন জেনে নিই–
– সকালে খালি পেটে বিটরুটের রস খাওয়ার ফলে শরীরে দ্রুত শক্তি সঞ্চার হয়। এর মধ্যে থাকা প্রাকৃতিক চিনি সারাদিন শরীর ও মনকে উজ্জীবিত রাখে।
– বিটরুটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। এটি রক্তনালী প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে রক্তচাপ কমে যায়।
– রক্তচাপ কমিয়ে এবং রক্ত সঞ্চালন উন্নত করে বিটরুটের রস স্বাস্থ্যের উন্নতি করে।
– বিটরুটে ফাইবার থাকে। এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে।
– বিটরুট লিভার পরিষ্কার করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
– বিটরুটে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।